র‌্যাব-১, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞাতনামা একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রূপগঞ্জ থানাধীন তারাব উত্তরপাড়া মোঃ মোতাহার মোল্লা এর ভাড়া বাসায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক, র‌্যাব-১ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিপিসি-৩ কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম, (জি), বিএন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব উত্তরপাড়া মোঃ মোতাহার মোল্লা (৫১) এর ভাড়া বাসায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশি নগদ ৭৭০/- টাকা উদ্ধারপূর্বক মোঃ মোতাহার মোল্লা(৫১)’কে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুনঃ