ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২০ জন আটক।
আপডেটঃ জুলাই ৫, ২০২২ | ৮:০৯
95 ভিউ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ২০ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ জুন) ভোরে মহেশপুরের মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, বিজিবির একটি টহল দল অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে। তাদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায় বলে বিজিবিকে জানায় তারা। তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর খানায় সোপর্দ করা হয়েছে।
এই রকম আরও খবর
মাদক বিরোধী বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব উত্তরপাড়া এলাকা হতে ৮৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মতলব উত্তরে ৮ মাসে ১১৯ নারী নিখোঁজের জিডি উদ্ধার ১০৫ জন, থানা পুলিশের কার্যক্রমে স্বস্তি প্রকাশ অভিভাবকদের
সর্বশেষ সংবাদ
পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
আগস্ট ১৬, ২০২৬, ৬:০৫
এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ
আগস্ট ১১, ২০২৬, ১২:৫৬