টানা বৃষ্টিতে বিপর্যস্ত সুনামগঞ্জ। গত ৭ জুলাই রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জেলার সবকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টি* হয়েছে, যা এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ।

পাউবোর বৃহস্পতিবার সকাল ৯টার রিপোর্ট অনুযায়ী, জেলার সবগুলো পর্যবেক্ষণ পয়েন্টের পানি বাড়লেও এখনো কোনো স্থানে আনুষ্ঠানিকভাবে বিপদসীমা ছাড়ায়নি। তবে দিরাইয়ের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১ সেমি ওপর দিয়ে* বইছে।

সুনামগঞ্জ ষোলঘর পয়েন্টে* সুরমার পানি বিপদসীমার ৬০ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিনে পানি বেড়েছে ৫১ সেমি ছাতক পয়েন্টে* সুরমার পানি বিপদসীমার ৫৩ সেমি নিচে। ২৪ ঘণ্টায় বৃদ্ধি ৪৪ সেমি।বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলায়* ২৪ ঘণ্টায় ১৩ সেমি পানি বাড়লেও এখনো বিপদসীমার ৩৫ সেমি নিচে রয়েছে।

এদিকে তাহিরপুরের লাউড়েরগড়ে* ১২৬ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে সুনামগঞ্জ-তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কের শক্তিয়ারখলা অংশের প্রায় ১২০ মিটার এলাকা পানিতে তলিয়ে* যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

টানা দুই দিনের বৃষ্টিতে শহরের নিচু এলাকা ও রাস্তায় পানি জমেছে। উজান থেকে নেমে আসা ঢল এবং স্থানীয় বৃষ্টি একইভাবে চলতে থাকলে আগামী ১-২ দিনের মধ্যে জেলার কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

পাউবোর নির্বাহী প্রকৌশলী
এমদাদুল হক* বলেন, “গত ২৪ ঘণ্টায় ২৬৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। এটি এ বছরের সর্বোচ্চ। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নদী তীর ও হাওর এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ