নেছারাবাদে ছয় মামলার পলাতক আসামি ও আস্থা সমিতির সমন্বয়ক বিশ্বজিৎ হালদার খোকন গ্রেপ্তার

নেছারাবাদে ছয় মামলার পলাতক আসামি ও আস্থা সমিতির সমন্বয়ক বিশ্বজিৎ হালদার খোকন গ্রেপ্তার
নেছারাবাদে ছয় মামলার পলাতক আসামি ও আস্থা সমিতির সমন্বয়ক বিশ্বজিৎ হালদার খোকন গ্রেপ্তার:
পিরোজপুরের নেছারাবাদে ছয় মামলায় পলাতক আসামি ও আস্থা সমিতির সমন্বয়ক বিশ্বজিৎ হালদার খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিমানবন্দর থানা এলাকার কলারটিমা-কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিশ্বজিৎ হালদার খোকন (৪৫) উপজেলার গণপতিকাঠি গ্রামের বিমল চন্দ্র হালদারের ছেলে। তিনি আস্থা ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতির সমন্বয়ক বলে জানা গেছে।
পুলিশ জানায়, বিশ্বজিৎ হালদার খোকনের বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং একটি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে এএসআই মো. রিয়াদ হাসান ও এএসআই মো. শাওনের নেতৃত্বে নেছারাবাদ থানা পুলিশের একটি দল বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, বিশ্বজিৎ হালদার খোকনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে (৭ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
