সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রাম থেকে ৮ বছর বয়সী শিশু মোঃ আসিফ মিয়া নিখোঁজ হয়েছে।

বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ছোট্ট আসিফ। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো হদিস মেলেনি। এতে করে গোটা পরিবার ও এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার জানায়, নিখোঁজ আসিফ আমানিপুর গ্রামের মোঃ হাবিছ মিয়ার বড় ছেলে। বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় সে। এরপর থেকে তার আর কোনো খবর নেই।

সন্তানকে না পেয়ে দিশেহারা হয়ে গত রোববার, ১২ জুলাই* মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন বাবা মোঃ হাবিছ মিয়া। একই সাথে প্রশাসন ও সর্বস্তরের মানুষের কাছে ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রতিটি প্রহর এখন সন্তান ফেরার অপেক্ষায় কাটছে বাবা-মায়ের। মায়ের চোখের পানি আর থামছে না।

পরিবারের আকুতি:* কোনো হৃদয়বান ব্যক্তি যদি শিশুটিকে দেখে থাকেন বা তার ব্যাপারে কোনো তথ্য জানেন, দয়া করে মানবতার খাতিরে নিচের নম্বরে বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

যোগাযোগ: মোঃ হাবিছ মিয়া – ০১৭৪২-৭৫৫৬৭৯*

একটি তথ্য, একটি ফোনকলই হয়তো ভেঙে যাওয়া একটি পরিবারকে আবার জোড়া লাগাতে পারে। আসিফকে তার মা-বাবার কোলে ফিরিয়ে দিতে সহায়তা করুন।

পোস্টটি শেয়ার করুনঃ