লৌহজংয়ে র্যাবের ১০, অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুরসালিন ওরফে বাবু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়ালীমান্দ্রা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মুরসালিনের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মুরসালিন ফরিদপুরের নগরকান্দা থানার কুঞ্জিনগর এলাকার মৃত আবুল কালামের ছেলে।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জের লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ জানায়, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে র্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও চলবে।
